ঢাকা নিউজ

ময়মনসিংহ মেডিকেলে হামে আরো ২ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

ময়মনসিংহে হামের প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ ছেলে শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মোট ৩৯টি শিশুর মৃত্যু হলো।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৯ মে ময়মনসিংহ সদরের দাপুনিয়া থেকে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া একটি ৬ মাস বয়সী ছেলে শিশু সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্যদিকে, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা থেকে এসে ভর্তি হওয়া ১০ মাস বয়সী অপর একটি শিশু মঙ্গলবার ভোরে হাসপাতালে মারা যায়। কর্তব্যরত চিকিৎসকদের মতে, মৃত দুই শিশুরই হামের পাশাপাশি নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা ছিল।

হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখানকার আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ১৬ জন শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৯ জন। বর্তমানে হাসপাতালটিতে মোট ৬২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

গত ১৭ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সর্বমোট ১ হাজার ৬০৯ জন শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৫০৮ জন শিশু।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে হামে আরো ২ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

ময়মনসিংহে হামের প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ ছেলে শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মোট ৩৯টি শিশুর মৃত্যু হলো।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৯ মে ময়মনসিংহ সদরের দাপুনিয়া থেকে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া একটি ৬ মাস বয়সী ছেলে শিশু সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্যদিকে, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা থেকে এসে ভর্তি হওয়া ১০ মাস বয়সী অপর একটি শিশু মঙ্গলবার ভোরে হাসপাতালে মারা যায়। কর্তব্যরত চিকিৎসকদের মতে, মৃত দুই শিশুরই হামের পাশাপাশি নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা ছিল।

হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখানকার আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ১৬ জন শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৯ জন। বর্তমানে হাসপাতালটিতে মোট ৬২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

গত ১৭ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সর্বমোট ১ হাজার ৬০৯ জন শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৫০৮ জন শিশু।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ