জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর মতিঝিলের অস্থায়ী কার্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন। মঙ্গলবার (২৬ মে) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত দেশবাসীকে জানান।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজে অবস্থিত অস্থায়ী অফিসটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন থেকে দলের সকল সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় পরিচালিত হবে। একই সাথে তিনি ঢাকা-৮ আসনের সর্বস্তরের জনগণ এবং দেশের সর্বস্তরের মানুষকে নতুন অফিসে যোগাযোগ করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।
সতর্কতা জারি করে ওই পোস্টে আরও বলা হয়, দলের এই ঘোষণার পর কেউ যদি পূর্ববর্তী স্থানে (মতিঝিলের অফিসে) যান এবং কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা বা ক্ষতির সম্মুখীন হন, তবে তার জন্য সেই ব্যক্তি নিজেই সম্পূর্ণভাবে দায়ী থাকবেন। উদ্ভূত পরিস্থিতিতে তিনি সবাইকে নিজের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন