লক্ষ্মীপুরে এক প্রবাসীর স্ত্রীকে ছুরি ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আল আমিন ছৈয়াল নামে এক যুবদল নেতাকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১ জুন) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের ভেরিফাইড ফেসবুক পেজে জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন স্বাক্ষরিত এই বহিষ্কারের চিঠি পোস্ট করা হয়।
বহিষ্কৃত আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সদস্য এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের উত্তর চররমনী গ্রামের আবু ছৈয়ালের ছেলে।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৮ মে রাতে ধর্ষণের এই ঘটনাটি ঘটে। পরবর্তীতে শনিবার (৩০ মে) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সদর মডেল থানায় আল আমিনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আল আমিনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন জানান, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, বহিষ্কৃত এই নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না এবং অন্যান্য নেতৃবৃন্দকে তার সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক বর্জন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন