ঢাকা নিউজ

হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এমপি হাসনাত, শোকজ

ছবি : সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে পাঁচ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় তাদের শোকজ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে সেবা কার্যক্রম চলাকালীন পূর্বঘোষণা ছাড়াই হাসপাতাল পরিদর্শনে যান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে হাসপাতালের মোট ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচজনকে কর্মস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ সময় এমপি হাসনাত আবদুল্লাহ প্রায় দেড় ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন এবং চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি জানান, হাসপাতালে কিছু অনিয়ম চোখে পড়েছে এবং চিকিৎসকরা সময়মতো কর্মস্থলে আসেন না। পাঁচজন চিকিৎসক অবহিতকরণ ছাড়াই অনুপস্থিত থাকায় তাদের শোকজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটে হাসপাতালের চিকিৎসকদের নিয়ে একটি ব্রিফিং করবেন এবং উপস্থিতির তালিকা তাকে পাঠাবেন। শোকজপ্রাপ্ত চিকিৎসকরা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এদিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বলেন, চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক এবং তারা দায়িত্ব পালনে ব্যত্যয় ঘটিয়েছেন। তিনি জানান, অনুপস্থিতির কারণ জানতে সংশ্লিষ্ট চিকিৎসকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে এবং বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককেও জানানো হবে।

এর আগে সকাল ৯টার দিকে এমপি হাসনাত আবদুল্লাহ দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে বিভিন্ন সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুস ছালামসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডা. মহিবুস ছালাম বলেন, নির্দিষ্ট সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা ও দায়িত্ব অবহেলার কারণে পাঁচ চিকিৎসককে শোকজ করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এমপি হাসনাত, শোকজ

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ