শরীয়তপুরের দেওভোগে তিন বছরের এক কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে হাসান মোল্লা নামের এক ৬৫ বছর বয়সী বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ জুন) বিকালে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাসান মোল্লা ওই এলাকার মৃত মোহাম্মদ মোল্লার ছেলে।
স্থানীয়, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বছরের ওই শিশুটি হাসান মোল্লার প্রতিবেশী। সোমবার বিকালে গোসলের কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায় হাসান এবং সেখানে গোসলের ছলে সে শিশুটির স্পর্শকাতর বিভিন্ন জায়গায় হাত দেয় বলে অভিযোগ উঠে। একই সময় পুকুরের অপর পাশে গোসলরত কয়েকজন মেয়ে বিষয়টি দেখতে পেয়ে শিশুটির পরিবারকে জানালে তার মা দ্রুত সেখানে গিয়ে অভিযুক্তের কাছ থেকে মেয়েকে বাসায় নিয়ে আসেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত হাসান মোল্লা গা-ঢাকা দিলে স্থানীয়রা তাকে বাড়ির অদূরে একটি জঙ্গল থেকে আটক করে একটি ঘরে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসে এবং রাতেই ভুক্তভোগীর পরিবার থেকে যৌন নিপীড়নের অভিযোগ এনে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ভুক্তভোগী শিশুটির মা জানান, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তিনি দেখেন হাসান মোল্লা তার মেয়েকে পানির মধ্যে ঝাপটে ধরে বসে আছে এবং তার লজ্জাস্থানে হাত দিয়েছে। শিশুটির বাবা অভিযোগ করে বলেন, হাসান মোল্লা এর আগেও এমন কাজ করেছেন এবং তাকে আজ খারাপ কিছু করার উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হয়েছিল। অন্যদিকে অভিযুক্ত হাসান মোল্লার দাবি, ওই পরিবারটির সঙ্গে তার জায়গাজমি নিয়ে বিরোধ চলায় তাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, এক শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং সত্যতা পেয়ে ওই লোককে আটক করে থানায় নিয়ে আসেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এ ব্যাপারে তদন্তসাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন