দেশে প্রতিদিন সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে। আজ বুধবার (৩ জুন) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া উল্লেখযোগ্য কর্মসূচির বিস্তারিত বিবরণ দিনের শুরুতেই জেনে নিতে পারেন।
আজ সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের মাল্টিপারপাস হলরুমে প্রগতি স্কিমে তফসিলি ব্যাংকগুলোর কর্মরত কর্মচারীদের অংশগ্রহণ ত্বরান্বিত করার লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মিজ নাজমা মোবারেকের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সভায় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এবং সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা অংশ নেবেন।
দুপুর আড়াইটায় টিকাটুলীতে এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে (এফবিসিসিআই আইআরসি) ‘টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিআইএসসি)’ স্থাপনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিল্প মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব পেটেন্টস, ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্কস (ডিপিডিটি) এবং এফবিসিসিআই আইআরসির মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং সভাপতিত্ব করবেন এফবিসিসিআই আইআরসির চেয়ারম্যান মো. জসীম উদ্দিন।
বিকাল ৩টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের পাইকারি, খুচরা ও সঞ্চালন মূল্যহার পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। গত ২০ ও ২১ মে বিভিন্ন বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন কোম্পানির প্রস্তাবের ওপর অনুষ্ঠিত গণশুনানির চূড়ান্ত সিদ্ধান্ত এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।
বিকাল ৩টা ৪৫ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা ৭টায় বনানীর হোটেল সারিনায় ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ (ডিএফআই) আয়োজিত ‘প্রি-বাজেট রাউন্ডটেবিল ২০২৬’ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ, বিনিয়োগ পরিবেশ এবং বেসরকারি খাতের অগ্রাধিকার নিয়ে আয়োজিত এ আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং এতে দেশের উদ্যোক্তা, ব্যবসায়ী, বিনিয়োগকারীসহ অর্থনৈতিক অংশীজনরা অংশগ্রহণ করবেন।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন