ঢাকা নিউজ

গোপনে বিয়ে করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে পলাতক

ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক যুবকের বিরুদ্ধে ঢাকায় গোপনে বিয়ে করে স্ত্রীকে প্রতারণার অভিযোগ উঠেছে। স্বামীর স্বীকৃতি ও আশ্রয়ের দাবিতে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে এলে বসতঘরে তালা ঝুলিয়ে স্বামী ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে গেছেন।

উপজেলার উত্তর রাবাইটারী এলাকার বাসিন্দা দুলাল ঢাকায় রাজমিস্ত্রির কাজের সুবাদে বরিশালের গৌরনদী উপজেলার বিধবা নারী সাথী আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে প্রায় ছয় মাস পূর্বে ঢাকায় গোপনে বিয়ে করেন। সাথী আক্তার পেশায় একটি বেসরকারি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী এবং তিনি সম্প্রতি জানতে পারেন দুলালের আগের স্ত্রী ও সন্তানও রয়েছে। এরই মধ্যে দুলাল কৌশলে ঢাকা থেকে পালিয়ে বাড়িতে চলে এলে দ্বিতীয় স্ত্রী সাথী আক্তার মঙ্গলবার সকালে ফুলবাড়ীতে তার স্বামীর বাড়িতে আসেন।

দুলাল তার স্ত্রীকে দেখতে পেয়ে কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান এবং পরিবারের অন্য সদস্যরাও ওই নারীকে বাড়িতে প্রবেশ করতে দেয়নি। সারা দিন অপেক্ষা করেও কোনো সমাধান না পেয়ে ওই নারী চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন। খবর পেয়ে গভীর রাতে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে একই এলাকার আমিনুলের বাড়িতে নিরাপদে রাখার ব্যবস্থা করে।

ফুলবাড়ী থানার এসআই ইয়াছিন আলী জানান, দুলালকে বাড়িতে পাওয়া যায়নি এবং বর্তমানে ওই নারীকে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি সমাধান না হলে ভুক্তভোগী নারী আইনগত ব্যবস্থা নিতে চাইলে তাকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করবে পুলিশ।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬

গোপনে বিয়ে করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে পলাতক

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ