ঢাকা নিউজ

সীমান্ত হত্যায় ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা চাই

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারত একটি খুনি রাষ্ট্র এবং বিএসএফ একটি খুনি বাহিনী, তাই সীমান্তে বাংলাদেশিদের হত্যার দায়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত। এছাড়া সীমান্ত হত্যা ও কথিত পুশ-ইনের ঘটনায় সরকারের আরও কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। বুধবার দুপুরে যশোরের শার্শা উপজেলার বেনাপোলের সাদীপুর সীমান্ত পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতের পক্ষ থেকে কোনো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর প্রয়োজন হলে তা আইন ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে; কিন্তু রাতের আঁধারে সীমান্তে মানুষ রেখে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ-ইন মেনে নেবে না জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকারকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং অতীত সরকারের দুর্বল অবস্থানের কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সীমান্তে অবস্থান করা কয়েকটি পরিবারের খোঁজ নিতে তারা সেখানে গিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, তবে তাদের পৌঁছার আগেই পরিবারগুলোকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ সময় সীমান্তবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের পুশ-ইনের চেষ্টা হলে স্থানীয়দের দ্রুত বিজিবি ও পুলিশকে জানাতে হবে এবং প্রয়োজনে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখতে হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার থেকে সাদীপুর সীমান্তের জিরো লাইনে ১০ থেকে ১২ জন নারী, পুরুষ ও শিশু অবস্থান করছিলেন, তবে বুধবার সকাল থেকে তাদের আর সেখানে দেখা যায়নি। স্থানীয়দের ধারণা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ওপারে সরিয়ে নিয়েছে। সীমান্ত পরিদর্শনের সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬

সীমান্ত হত্যায় ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা চাই

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ