ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আরও শক্তিশালী হচ্ছে—এমন খবরের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। এই ইতিবাচক পূর্বাভাসের কারণে বিনিয়োগকারীদের মধ্যে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের চলমান সংঘাত অবসানের লক্ষ্যে এক বৃহত্তর কূটনৈতিক সমাধানের আশা জোরদার হয়েছে।
বুধবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট বা ০.৬৯ শতাংশ কমে ৯৭.১৪ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬২ সেন্ট বা ০.৬৫ শতাংশ কমে ৯value৫.৪০ ডলারে দাঁড়ায়।
তবে বিশ্ববাজারের এই ধারার বিপরীতে লেবাননের সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতি কার্যকর নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির। এপ্রিলের মাঝামাঝি সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি নামমাত্র ‘যুদ্ধবিরতি’ চুক্তি কার্যকর করার জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও ইসরাইল যে তা মানছে না, সেনাপ্রধানের এই বক্তব্যে সেটি স্পষ্ট হয়েছে।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার হাইফায় অবস্থিত একটি নৌঘাঁটি পরিদর্শনের সময় ইসরাইলি সেনাপ্রধান এই মন্তব্য করেন। লেবানন পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে তৈরি হওয়া ধোঁয়াশার মধ্যেই তার এই বিপরীতধর্মী অবস্থান সামনে এলো।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন