ঢাকা নিউজ

সুন্দরবনে অস্ত্র ও হরিণের মাথাসহ ডাকাত গ্রেফতার

ছবি : সংগৃহীত

সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আল-আমিন বাচ্চু হাওলাদারকে (৪৫) আটক করেছে কোস্ট গার্ড। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন। বৃহস্পতিবার (৪ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে বাগেরহাটের শরণখোলার আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস মোংলা এই অভিযান চালায়। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আল-আমিন বাচ্চু হাওলাদারকে আটক করা হয়। সুন্দরবন অঞ্চলকে বনদস্যুমুক্ত করার লক্ষ্যে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে কোস্ট গার্ডের দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।

অভিযানে ডাকাতদের আস্তানা থেকে চারটি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, সাত রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, সোলার প্যানেল, ব্যাটারি, ওয়াকিটকি চার্জার, হরিণের মাথা, চাল, সিগারেট এবং একটি কাঠের বোট জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত বাচ্চুর দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাতেই মোরেলগঞ্জের পি সি বাড়ইখালি এলাকায় তার নিজস্ব বাড়ি থেকে আরও সরঞ্জাম উদ্ধার করা হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সুন্দরবনে অস্ত্র ও হরিণের মাথাসহ ডাকাত গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আল-আমিন বাচ্চু হাওলাদারকে (৪৫) আটক করেছে কোস্ট গার্ড। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন। বৃহস্পতিবার (৪ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে বাগেরহাটের শরণখোলার আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস মোংলা এই অভিযান চালায়। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আল-আমিন বাচ্চু হাওলাদারকে আটক করা হয়। সুন্দরবন অঞ্চলকে বনদস্যুমুক্ত করার লক্ষ্যে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে কোস্ট গার্ডের দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।

অভিযানে ডাকাতদের আস্তানা থেকে চারটি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, সাত রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, সোলার প্যানেল, ব্যাটারি, ওয়াকিটকি চার্জার, হরিণের মাথা, চাল, সিগারেট এবং একটি কাঠের বোট জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত বাচ্চুর দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাতেই মোরেলগঞ্জের পি সি বাড়ইখালি এলাকায় তার নিজস্ব বাড়ি থেকে আরও সরঞ্জাম উদ্ধার করা হয়।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ