দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের পর অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য ছড়াতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৫ জুন) বিকালে জাতীয় প্রেসক্লাবে সাবেক এমপি ও চিফ হুইপ মাহবুবুল আলম তারা এবং প্রখ্যাত সাংবাদিক ও ক্রীড়াবিদ মাহবুবুল হক পেয়ারার স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপিকে জনগণের অধিকার ও কল্যাণে নিবেদিত একটি সম্পূর্ণ উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে দাবি করে মির্জা ফখরুল বলেন, দেশে বর্তমানে গণতন্ত্র ও জনধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে। এই চক্রটি যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার এবং তাদের প্রতিহত করতে সরব হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও আক্ষেপ করে বলেন, এখনকার রাজনীতিতে কোনো মূল্যবোধ নেই এবং সুপরিকল্পিতভাবে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নেতার চরিত্র হনন করে রাজনীতিকে ধ্বংস করার চক্রান্ত চালাচ্ছে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশে যখন গণতান্ত্রিক পথে উত্তরণের প্রক্রিয়া চলছে, তখন কিছু মহল নির্বাচনের আগে থেকেই চক্রান্ত শুরু করেছে যেন এখানে গণতন্ত্র না থাকে। তবে এই চক্রান্ত যাতে কোনোভাবেই সফল না হয়, তা নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব বলে তিনি স্মরণ করিয়ে দেন।
আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির নেতাদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র, অপপ্রচার এবং অশালীন ভাষায় কুৎসা রটানো হচ্ছে। তিনি নেতাকর্মীদের এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নানা চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র সত্ত্বেও দেশের সাধারণ জনগণ বিএনপি এবং বর্তমান সরকারের পাশে রয়েছে। উক্ত আলোচনা সভায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন