ঢাকা নিউজ

ফরিদপুরে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

ফরিদপুরে হাম উপসর্গে তানহা নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শিশুটি বোয়ালমারী উপজেলার হাসামদিয়া এলাকার বাসিন্দা দ্বীন ইসলামের সন্তান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ফরিদপুরে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন এলাকায় শিশুদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ এই মৃত্যুর ঘটনা নিয়ে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এ বিষয়ে জানান, রোগটির বিস্তার রোধে ইতিমধ্যে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সাথে তিনি শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি শরীরে হামের কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

ফরিদপুরে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

ফরিদপুরে হাম উপসর্গে তানহা নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শিশুটি বোয়ালমারী উপজেলার হাসামদিয়া এলাকার বাসিন্দা দ্বীন ইসলামের সন্তান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ফরিদপুরে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন এলাকায় শিশুদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ এই মৃত্যুর ঘটনা নিয়ে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এ বিষয়ে জানান, রোগটির বিস্তার রোধে ইতিমধ্যে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সাথে তিনি শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি শরীরে হামের কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ