নেত্রকোনার কেন্দুয়ায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার গন্ডা ইউনিয়নের গন্ডা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের শিশুদের মধ্যে খেলাধুলা নিয়ে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে সুজন মিয়া ও তার স্ত্রী অজুপার পরিবারের সঙ্গে জামাল মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে জামাল মিয়া গুরুতর আহত হন।
আহত জামাল মিয়াকে স্থানীয়রা দ্রুত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনার পর গ্রামবাসীর সহায়তায় সুজন মিয়ার স্ত্রী অজুপাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন