ঢাকা নিউজ

রামুতে জমি বিরোধের জেরে ছেলের গুলিতে বাবা নিহত

ছবি : সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছেলের গুলিতে মো. আয়াজ নামের এক বাবা নিহত হয়েছেন। রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে জোবাইর উদ্দিন পলাতক রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১০টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেলকুলা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে বাবা মো. আয়াজের সাথে ছেলে জোবাইর উদ্দিনের তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চরম উত্তেজিত হয়ে জোবাইর তার আপন বাবাকে লক্ষ্য করে গুলি চালান।

গুলিবিদ্ধ মো. আয়াজ মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে চট্টগ্রামে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ রোববার সকালে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলেকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলছে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৭ জুন ২০২৬

রামুতে জমি বিরোধের জেরে ছেলের গুলিতে বাবা নিহত

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছেলের গুলিতে মো. আয়াজ নামের এক বাবা নিহত হয়েছেন। রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে জোবাইর উদ্দিন পলাতক রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১০টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেলকুলা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে বাবা মো. আয়াজের সাথে ছেলে জোবাইর উদ্দিনের তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চরম উত্তেজিত হয়ে জোবাইর তার আপন বাবাকে লক্ষ্য করে গুলি চালান।

গুলিবিদ্ধ মো. আয়াজ মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে চট্টগ্রামে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ রোববার সকালে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলেকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলছে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ