রাজধানীর বনানীতে ব্যাপক দর্শক উপস্থিতির মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ পাঞ্জা এসোসিয়েশন আয়োজিত পাঞ্জা প্রতিযোগিতা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন।
শুক্রবার (১২ জুন) প্রতিযোগিতার সবচেয়ে আলোচিত লড়াইয়ে সারা বাংলাদেশের এক নম্বর র্যাংকিংয়ের জন্য মুখোমুখি হন পুরান ঢাকার টি এ ওসমানী ও মিরপুরের ফুয়াদুল ইসলাম ফাইয়াজ। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ফাইয়াজকে পরাজিত করে দেশের শীর্ষস্থান দখল করেন ওসমানী।
আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে দ্বিতীয় র্যাংকিং নির্ধারণী লড়াইয়ে আল সামিকে হারিয়ে জয় তুলে নেন ডাক্তার ইব্রাহীম শুভ। এর ফলে তিনি সারা দেশে দুই নম্বর অবস্থান নিশ্চিত করেন।
এদিকে ৫৫ কেজি ওজন শ্রেণির আকর্ষণীয় ফাইনালে মিরপুরের আরিয়ান ইসলাম ভালুকার রাকিব হোসেনকে পরাজিত করে দেশের এক নম্বর খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন