ইসলামী ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতার নিখোঁজ হওয়া এবং পরবর্তী সময়ে তাকে ঘিরে প্রকাশিত তথ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা শেখ তানভীর বারী হামিম। তিনি দাবি করেছেন, কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই এই ঘটনাটিকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল।
শনিবার (১৩ জুন) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হামিম বলেন, শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান নিখোঁজ হওয়ার খবর প্রকাশের পর জামায়াতের আমিরসহ সংগঠনটির অনেক নেতা-কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সরব হন। তাদের কেউ কেউ ঘটনাটিকে ‘গুম’ হিসেবে আখ্যায়িত করে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলার চেষ্টা করেন এবং বিএনপির আমলে পুনরায় গুমের রাজনীতি ফিরে এসেছে বলেও অপপ্রচার চালান।
ছাত্রদল নেতা হামিমের ভাষ্য অনুযায়ী, শিবির নেতা উদ্ধারের পর গণমাধ্যমে এমন তথ্য সামনে এসেছে যে, জিসানের বিরুদ্ধে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, তাকে গর্ভবতী করা, ভ্রূণ নষ্টের চেষ্টা এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ের আগের রাতে নিজেই আত্মগোপনে চলে যাওয়ার অভিযোগ রয়েছে। এমনকি এই ঘটনায় তার নামে মামলাও দায়ের হয়েছে।
ফেসবুক পোস্টে শেখ তানভীর বারী হামিম আরও উল্লেখ করেন, ‘যাচাই-বাছাই না করে সরকারের ওপর দায় দেওয়া শুরু হয়েছিল। এভারেজ জামাত-শিবিরের চরিত্র এমনই। এ ঘটনা ভবিষ্যতের জন্য সাইনমার্ক।’

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন