অর্থনীতিতে সাম্য ও ন্যায্যতা নিশ্চিত করা এবং অলিগার্কদের ধ্বংস করা বর্তমান বিএনপি সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল ও শিল্পোন্নত দেশে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, যেখানে প্রতিটি নাগরিক সমৃদ্ধি ও মর্যাদার ন্যায্য অধিকার ভোগ করবে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সরকার যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।
শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনে মন্ত্রী তাঁর প্যানেল আলোচক হিসেবে না আসার কথা স্পষ্ট করে বলেন, মূল লক্ষ্য অর্জনে সরকারের প্রতিশ্রুতি ও অঙ্গীকার তুলে ধরতেই তিনি সেখানে উপস্থিত হয়েছেন। সেশনের প্রতিপাদ্য— ‘ঝুঁকি মোকাবিলা, স্থিতিস্থাপকতাকে কাজে লাগানো এবং নতুন উদ্যম ও সঠিক দিকনির্দেশনা নিয়ে এগিয়ে যাওয়া’র বিষয়টি ভবিষ্যৎ বিনির্মাণের মানসিকতাকেই ধারণ করে বলে তিনি বিশ্বাস করেন।
মির্জা ফখরুল উল্লেখ করেন, বর্তমান সরকার মাত্র ১০০ দিনের কিছু বেশি সময় ধরে দায়িত্ব পালন করছে, তবে তাদের লক্ষ্য ও আকাঙ্ক্ষা অত্যন্ত সুদৃঢ়। এর আগে সকালে যুবদলের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণদের হাতে দায়িত্ব দেওয়ার মাধ্যমেই সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায়।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন