বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে এই ঘটনা ঘটে। নাঈম ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলে ঢাকা থেকে নিজ শহর চট্টগ্রামে যাচ্ছিলেন এবং বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফেরার পথে তাঁকে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে উঠানো হয় এবং মারধর করা হয়।
এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল নিজের ফেসবুক পেজে এক পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, নাঈম হাসানের সঙ্গে গত রাতে যা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাতে নাঈম ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার, তা করার চেষ্টা তিনি এবং অন্য বোর্ড পরিচালকরা করেছেন। এই বিষয়ে সংশ্লিষ্ট সব জায়গায় কথা বলা হচ্ছে এবং নাঈম ও তাঁর পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও উল্লেখ করেছেন যে, বিসিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আজ সকালেই বিবৃতি দেওয়া হয়েছে। এরপর আরও যা যা করণীয় আছে, তার সবকিছুই বোর্ড করবে এবং নাঈমসহ সব ক্রিকেটারের পাশে তাঁরা সবসময় আছেন। এদিকে, জাতীয় টেস্ট দলের ক্রিকেটার নাঈম হাসানকে নির্যাতনের এই ঘটনায় ইতোমধ্যে চট্টগ্রামের খুলশী থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন