ঢাকা নিউজ

শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের ডাক

ছবি : সংগৃহীত

গুমের নাটক সাজিয়ে অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপসহ একাধিক অভিযোগে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হবে। মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা হচ্ছে। এছাড়া অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬

শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের ডাক

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

গুমের নাটক সাজিয়ে অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপসহ একাধিক অভিযোগে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হবে। মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা হচ্ছে। এছাড়া অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ