ঢাকা নিউজ

আরএফএল গ্রুপে নিয়োগ, থাকছে আবাসন সুবিধা

ছবি : সংগৃহীত

আরএফএল গ্রুপ তাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন্স বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৩ জুন থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ১৩ জুলাই পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১০ জন লোকবল নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা প্রয়োজন হবে।

এই পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং ন্যূনতম ২২ বছর বয়সী নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে নরসিংদীতে এবং তাদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

নিয়োগপ্রাপ্তরা ৬ মাসের প্রবেশন পিরিয়ড শেষে বেতন পর্যালোচনার সুযোগ পাবেন। এর পাশাপাশি মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা এবং দুপুরের খাবারের সুবিধা পাবেন। এছাড়াও প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, ছুটির টাকা নগদায়ন এবং প্রাণ-আরএফএল-এর আউটলেটগুলিতে বিশেষ ছাড়সহ ক্রেডিটে পণ্য ক্রয়ের সুবিধা দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬

আরএফএল গ্রুপে নিয়োগ, থাকছে আবাসন সুবিধা

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

আরএফএল গ্রুপ তাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন্স বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৩ জুন থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ১৩ জুলাই পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১০ জন লোকবল নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা প্রয়োজন হবে।

এই পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং ন্যূনতম ২২ বছর বয়সী নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে নরসিংদীতে এবং তাদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

নিয়োগপ্রাপ্তরা ৬ মাসের প্রবেশন পিরিয়ড শেষে বেতন পর্যালোচনার সুযোগ পাবেন। এর পাশাপাশি মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা এবং দুপুরের খাবারের সুবিধা পাবেন। এছাড়াও প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, ছুটির টাকা নগদায়ন এবং প্রাণ-আরএফএল-এর আউটলেটগুলিতে বিশেষ ছাড়সহ ক্রেডিটে পণ্য ক্রয়ের সুবিধা দেওয়া হবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ