হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৩ জুন) সকাল আটটা থেকে রোববার (১৪ জুন) সকাল আটটা পর্যন্ত সময়ে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে এই চার শিশুর মৃত্যু ঘটে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৫৬০ জন এবং নিশ্চিত হামে ৯২ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫২ জনে।
সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ১ হাজার ৫২ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা ৮৫ হাজার ৯৫১ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছেন ৭৫ জন। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩২৩ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫৭৯ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৬ হাজার ৮৪১ জন। তবে সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন