ঢাকা নিউজ

ক্রোয়েশিয়াকে গুঁড়িয়ে ইংল্যান্ডের দাপুটে জয়

ছবি : সংগৃহীত

ডালাস স্টেডিয়ামে ২০২৬ ফুটবল বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে প্রথমার্ধের ২-2 সমতার পর দ্বিতীয়ার্ধের দুর্দান্ত পারফরম্যান্সে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বড় জয় পেয়েছে টমাস টুখেলের ইংল্যান্ড। দলের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক হ্যারি কেইন।

ম্যাচের নবম মিনিটে কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ বক্সে ননি মাদুয়েকেকে আঘাত করলে পেনাল্টি পায় ইংল্যান্ড। কেইনের প্রথম শট গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ ঠেকিয়ে দিলেও তিনি গোললাইন ছেড়ে এগিয়ে আসায় এবং ডিফেন্ডার জোশকো গভার্দিওল বক্সে ঢুকে পড়ায় রেফারি পুনরায় শটের নির্দেশ দেন। দ্বিতীয় প্রচেষ্টায় ডান দিকের জোরালো শটে বল জালে পাঠিয়ে ১২ মিনিটে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন কেইন।

৩১ মিনিটে হ্যারি কেইনের পাস থেকে মাদুয়েকের নিচু ক্রসে জুড বেলিংহাম পা ছোঁয়াতে ব্যর্থ হলে ব্যবধান বাড়াতে পারেনি ইংল্যান্ড। এর পাঁচ মিনিট পর ৩৬ মিনিটে ম্যাচের সমতায় ফেরে ক্রোয়েশিয়া; সুসিচের বাড়ানো বল থেকে জোরালো শটে গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে লক্ষ্যভেদ করেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মার্টিন বাতুরিনা।

৪২ মিনিটে আবারও লিড নেয় ইংল্যান্ড যখন ডেকলান রাইসের আউটসুইং কর্নার থেকে পেছন থেকে দৌড়ে এসে দুর্দান্ত হেডে বল জালে জড়ান অধিনায়ক হ্যারি কেইন। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে পাসালিচের বাড়ানো বল থেকে ইভান পেরিসিচের হেডের সহায়তায় পিটার মুসা ঠান্ডা মাথার ভলিতে গোল করলে ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটে অ্যালিয়ট অ্যান্ডারসনের বাড়ানো বলের নিয়ন্ত্রণ নিয়ে পেনাল্টি বক্সে ঢুকে দারুণ শটে গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম, যা ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেয়। এর পরের মিনিটে বেলিংহামের আরও একটি জোরালো শট কোনোমতে ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক।

ম্যাচের ৮৫ মিনিটে বুকায়ো সাকার পাস থেকে ফাঁকা জায়গায় বল পেয়ে ক্রোয়েশিয়ার ডিফেন্ডারকে পরাস্ত করে ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন বদলি খেলোয়াড় মার্কাস রাশফোর্ড। তাঁর এই গোলের ওপর ভর করেই শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ক্রোয়েশিয়াকে গুঁড়িয়ে ইংল্যান্ডের দাপুটে জয়

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ