ঢাকা নিউজ

পাঁচ বছর মেজর টুর্নামেন্টে ওপেন প্লে গোলহীন রোনালদো

ছবি : সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিক এবং কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন ও আর্লিং হালান্ডের জোড়া গোলের পাশাপাশি ব্রাজিলের ভিনিসিয়ুসও গোলের দেখা পেয়েছেন। তবে বর্তমান সময়ের প্রায় সকল তারকা ফুটবলার দারুণ ছন্দে থাকলেও প্রত্যাশার পূর্ণ প্রতিফলন ঘটাতে পারেনি পর্তুগাল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করা পর্তুগালের ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স।

পুরো ম্যাচজুড়েই এই পর্তুগিজ মহাতারকা নিজেকে মেলে ধরতে পারেননি এবং প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও কোনো প্রভাব ফেলতে ব্যর্থ হন। ম্যাচজুড়ে কয়েকবার বলের দখল পেলেও প্রতিপক্ষের গোলমুখে কার্যকর কোনো শট নিতে পারেননি তিনি; উল্টো বেশ কিছু সম্ভাবনাময় সুযোগ নষ্ট করায় শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পর্তুগালকে।

এই ম্যাচে গোলের দেখা না পাওয়ায় বড় টুর্নামেন্টে রোনালদোর গোলখরা আরও দীর্ঘ হয়েছে। ২০২২ বিশ্বকাপে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করার পর বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ মিলিয়ে টানা ১০ ম্যাচে আর কোনো গোল করতে পারেননি তিনি, যা আন্তর্জাতিক ক্যারিয়ারে বড় আসরে তার দীর্ঘতম গোলশূন্য সময়।

এছাড়া ওপেন প্লে থেকে সর্বশেষ গোলের দেখা পেয়েছিলেন ২০২১ সালে অনুষ্ঠিত ইউরো ২০২০-এ জার্মানির বিপক্ষে ম্যাচে। ফলে মেজর টুর্নামেন্টে পেনাল্টি ছাড়া দীর্ঘ পাঁচ বছর ধরে গোলের দেখা পাননি রোনালদো, যা বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা হিসেবে বেশ লজ্জাজনক একটি পরিসংখ্যান।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

পাঁচ বছর মেজর টুর্নামেন্টে ওপেন প্লে গোলহীন রোনালদো

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিক এবং কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন ও আর্লিং হালান্ডের জোড়া গোলের পাশাপাশি ব্রাজিলের ভিনিসিয়ুসও গোলের দেখা পেয়েছেন। তবে বর্তমান সময়ের প্রায় সকল তারকা ফুটবলার দারুণ ছন্দে থাকলেও প্রত্যাশার পূর্ণ প্রতিফলন ঘটাতে পারেনি পর্তুগাল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করা পর্তুগালের ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স।

পুরো ম্যাচজুড়েই এই পর্তুগিজ মহাতারকা নিজেকে মেলে ধরতে পারেননি এবং প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও কোনো প্রভাব ফেলতে ব্যর্থ হন। ম্যাচজুড়ে কয়েকবার বলের দখল পেলেও প্রতিপক্ষের গোলমুখে কার্যকর কোনো শট নিতে পারেননি তিনি; উল্টো বেশ কিছু সম্ভাবনাময় সুযোগ নষ্ট করায় শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পর্তুগালকে।

এই ম্যাচে গোলের দেখা না পাওয়ায় বড় টুর্নামেন্টে রোনালদোর গোলখরা আরও দীর্ঘ হয়েছে। ২০২২ বিশ্বকাপে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করার পর বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ মিলিয়ে টানা ১০ ম্যাচে আর কোনো গোল করতে পারেননি তিনি, যা আন্তর্জাতিক ক্যারিয়ারে বড় আসরে তার দীর্ঘতম গোলশূন্য সময়।

এছাড়া ওপেন প্লে থেকে সর্বশেষ গোলের দেখা পেয়েছিলেন ২০২১ সালে অনুষ্ঠিত ইউরো ২০২০-এ জার্মানির বিপক্ষে ম্যাচে। ফলে মেজর টুর্নামেন্টে পেনাল্টি ছাড়া দীর্ঘ পাঁচ বছর ধরে গোলের দেখা পাননি রোনালদো, যা বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা হিসেবে বেশ লজ্জাজনক একটি পরিসংখ্যান।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ