জাতীয় সংসদ অধিবেশনে নিজের জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সমর্থিত সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম।
এর আগে গত রোববার (১৪ জুন) সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি দাবি করেছিলেন যে, তার বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। পাশাপাশি তার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা থাকার দাবিও করেন তিনি।
তবে তার নির্বাচনি হলফনামা অনুযায়ী দেখা যায়, ১৯৮১ সালের ১০ জানুয়ারি জন্ম নেওয়া এমপি মুনতাকিমের জন্ম মূলত মুক্তিযুদ্ধের প্রায় ১০ বছর পর। এছাড়া তার বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মোসলমান বেগম দুজনই বর্তমানে জীবিত আছেন এবং তারা সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে ছেলের সঙ্গেই বসবাস করছেন। ১৯৮১ সালে জন্ম নেওয়া একজন ব্যক্তির পক্ষে শহীদের সন্তান দাবি করার এই বিষয়টি সামনে আসার পর সামাজিক ও রাজনৈতিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এই বিষয়ে মুঠোফোনে জানতে চাওয়া হলে সংসদ সদস্য আব্দুল মুনতাকিম দুঃখ প্রকাশ করে বলেন, সংসদ অধিবেশন চলাকালীন তিনি বেশ অসুস্থ ছিলেন এবং তার মাথায় প্রচণ্ড ব্যথা ছিল। সেই সময় সংসদে তিনি ঠিক কী বলেছিলেন, তা তিনি নিজে বুঝতে পারেননি। তিনি স্পষ্ট করেন যে, তার বাবা আসলে বেঁচে আছেন এবং মুক্তিযুদ্ধে মূলত শহীদ হয়েছেন তার দাদা ও চাচা। সংসদে এমন ভুল তথ্য দেওয়ার কারণে তিনি দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন