ঢাকা নিউজ

ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন ছোটশলুয়া গ্রামে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে শের আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ছোটশলুয়া বোরিং মাঠে এই দুর্ঘটনা ঘটে। মৃত শের আলী ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানান, মাঠে কাজ করার সময় হঠাৎ শের আলীর ওপর বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দর্শনা থানার ওসি নজরুল ইসলাম বজ্রপাতে ওই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন ছোটশলুয়া গ্রামে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে শের আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ছোটশলুয়া বোরিং মাঠে এই দুর্ঘটনা ঘটে। মৃত শের আলী ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানান, মাঠে কাজ করার সময় হঠাৎ শের আলীর ওপর বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দর্শনা থানার ওসি নজরুল ইসলাম বজ্রপাতে ওই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ