ঢাকা নিউজ

নোয়াখালীতে গ্রামবাংলার মানুষের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম বিজ নতুন শাখার উদ্বোধন

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুরের দানামিয়ার বাজারে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস—(বিজ) নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) নাহার মঞ্জিলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বিজ)  সিনিয়র সহকারী পরিচালক ও টিম লিডার মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং নেয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিব উল্যাহ ভূঁইয়া, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন মিলন, সোনাইমুড়ী সাব-জোনের সাব-জোনাল ম্যানেজার আমান উল্যাহ, (বিজ) নোয়াখালী জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার সৈয়দ আরিফ হোসেন এবং বাংলাদেশ কৃষি ব্যাংক দানামিয়ার বাজার শাখার ম্যানেজার মো. আল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (বিজ) নোয়াখালী জোনাল ম্যানেজার আজহারুল ইসলাম। সংশ্লিষ্টরা জানান, গ্রামবাংলার সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহযোগিতার লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রমসহ বিভিন্ন সেবা আরও সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন এই শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন শাখার মাধ্যমে দানামিয়ার বাজার ও আশপাশের এলাকার মানুষের জন্য (বিজ) কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে গ্রামবাংলার মানুষের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম বিজ নতুন শাখার উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুরের দানামিয়ার বাজারে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস—(বিজ) নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) নাহার মঞ্জিলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বিজ)  সিনিয়র সহকারী পরিচালক ও টিম লিডার মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং নেয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিব উল্যাহ ভূঁইয়া, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন মিলন, সোনাইমুড়ী সাব-জোনের সাব-জোনাল ম্যানেজার আমান উল্যাহ, (বিজ) নোয়াখালী জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার সৈয়দ আরিফ হোসেন এবং বাংলাদেশ কৃষি ব্যাংক দানামিয়ার বাজার শাখার ম্যানেজার মো. আল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (বিজ) নোয়াখালী জোনাল ম্যানেজার আজহারুল ইসলাম। সংশ্লিষ্টরা জানান, গ্রামবাংলার সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহযোগিতার লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রমসহ বিভিন্ন সেবা আরও সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন এই শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন শাখার মাধ্যমে দানামিয়ার বাজার ও আশপাশের এলাকার মানুষের জন্য (বিজ) কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ