ঢাকা নিউজ

মাদক কারবারে একই পরিবারের ৭ জনের ৫ কোটি টাকার লেনদেন: সিআইডির মামলা

ছবি : সংগৃহীত

একই পরিবারের বাবা, তিন মেয়ে, দুই জামাতা এবং এক পুত্রবধূসহ মোট সাতজনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির অনুসন্ধানে দেখা গেছে, এই পারিবারিক চক্রটি একটি অবৈধ মাদক সিন্ডিকেট গড়ে তুলেছিল এবং ২০০৯ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তাদের ব্যাংক হিসাবগুলোতে ৫ কোটি ১৭ লাখ ২৭ হাজার ৩৭৭ টাকা লেনদেন করেছে। অভিযুক্তরা বর্তমানে গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করলেও তারা মূলত চাঁদপুরের বাসিন্দা।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানিয়েছেন, তিন বোন আসমা, রেশমা খাতুন এবং লিজা বেগম এই সিন্ডিকেটের মূলহোতা। তারা দেশের বিভিন্ন জেলা থেকে মাদক এনে গাজীপুর ও ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ করত। এই মাদক কারবার থেকে অর্জিত অর্থ দিয়ে তারা নিজেদের নামে জমি ক্রয় ও ভোগ-বিলাসে ব্যয় করত। অনুসন্ধানে প্রাথমিকভাবে তাদের নামে ৭৯ লাখ ৭৩ হাজার টাকার জমি ক্রয়ের তথ্য পাওয়া গেছে।

অভিযুক্তদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক ও অপরাধমূলক মামলা রয়েছে। এর মধ্যে রেশমা খাতুনের বিরুদ্ধে ১০টি এবং লিজা বেগমের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট বর্তমানে এই মামলার তদন্ত পরিচালনা করছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাত সদস্যদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মাদক কারবারে একই পরিবারের ৭ জনের ৫ কোটি টাকার লেনদেন: সিআইডির মামলা

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

একই পরিবারের বাবা, তিন মেয়ে, দুই জামাতা এবং এক পুত্রবধূসহ মোট সাতজনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির অনুসন্ধানে দেখা গেছে, এই পারিবারিক চক্রটি একটি অবৈধ মাদক সিন্ডিকেট গড়ে তুলেছিল এবং ২০০৯ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তাদের ব্যাংক হিসাবগুলোতে ৫ কোটি ১৭ লাখ ২৭ হাজার ৩৭৭ টাকা লেনদেন করেছে। অভিযুক্তরা বর্তমানে গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করলেও তারা মূলত চাঁদপুরের বাসিন্দা।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানিয়েছেন, তিন বোন আসমা, রেশমা খাতুন এবং লিজা বেগম এই সিন্ডিকেটের মূলহোতা। তারা দেশের বিভিন্ন জেলা থেকে মাদক এনে গাজীপুর ও ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ করত। এই মাদক কারবার থেকে অর্জিত অর্থ দিয়ে তারা নিজেদের নামে জমি ক্রয় ও ভোগ-বিলাসে ব্যয় করত। অনুসন্ধানে প্রাথমিকভাবে তাদের নামে ৭৯ লাখ ৭৩ হাজার টাকার জমি ক্রয়ের তথ্য পাওয়া গেছে।

অভিযুক্তদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক ও অপরাধমূলক মামলা রয়েছে। এর মধ্যে রেশমা খাতুনের বিরুদ্ধে ১০টি এবং লিজা বেগমের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট বর্তমানে এই মামলার তদন্ত পরিচালনা করছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাত সদস্যদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ