লেবাননের সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতি চলছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরাইলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির। দক্ষিণ লেবাননে মোতায়েন করা ইসরাইলি সেনাদল পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। খবর মিডল ইস্ট আইয়ের।
ইয়াল জামির সেনাদের উদ্দেশে বলেন, "যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি নেই। আপনাদের লড়াই চালিয়ে যেতে হবে।" তিনি উত্তর ইসরাইলের জনপদগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং ‘সন্ত্রাসীদের’ অবকাঠামো ধ্বংস ও তাদের নির্মূল করার নির্দেশ দেন। তিনি আরও যোগ করেন যে, রাজনৈতিক নেতৃত্ব যে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে, সেই অবস্থানে পৌঁছাতে তাদের এখানেই অবস্থান করতে হতে পারে।
উল্লেখ্য, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ২ হাজার ২৯০ জন ছাড়িয়েছে। এছাড়া তীব্র হামলার মুখে দেশজুড়ে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির আহ্বান থাকলেও ইসরাইলি সেনাপ্রধানের এই বক্তব্যে যুদ্ধের তীব্রতা আরও বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন