ঢাকা নিউজ

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু জয় করলেন বাবর আলী

ছবি : সংগৃহীত

বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাকালু জয় করে ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। শনিবার (২ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে তিনি ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার এই দুর্গম শিখরে সফলভাবে আরোহণ করেন। নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত মাকালু পর্বতটি আরোহীদের কাছে ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামে পরিচিত।

চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’-এর আয়োজনে ‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শিরোনামে এই অভিযানটি পরিচালিত হয়। ক্লাবটির সভাপতি ফরহান জামান নেপালের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বরাতে এই তথ্য নিশ্চিত করেছেন। শিখর জয়ের এই গৌরবময় মুহূর্তে বাবরের সঙ্গী হিসেবে ছিলেন শেরপা আং কামি।

এই সাফল্যের মাধ্যমে বাবর আলী বাংলাদেশের একমাত্র পর্বতারোহী হিসেবে পাঁচটি ‘আট হাজারি’ (৮,০০০ মিটারের বেশি উচ্চতা) শৃঙ্গ জয়ের অনন্য রেকর্ড গড়লেন। গত ৭ এপ্রিল এই অভিযানের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। বিভিন্ন ক্যাম্পে উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়া শেষে গত ৩০ এপ্রিল চূড়ান্ত আরোহণ শুরু করেন এবং আজ ভোরে লক্ষ্য অর্জন করেন।

বর্তমানে বাবর আলী শিখর থেকে নিচে নামার পথে রয়েছেন। আজ তার ক্যাম্প-২ এবং আগামীকাল রোববার বেসক্যাম্পে পৌঁছানোর কথা রয়েছে। পেশায় চিকিৎসক বাবর আলী ইতিপূর্বে এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-১ এবং মানাসলু শৃঙ্গ জয় করেছেন। বিশ্বের ১৪টি আট হাজার মিটার উচ্চতার শৃঙ্গ জয়ের লক্ষ্য নিয়ে তিনি তার এই অভিযাত্রা চালিয়ে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০২ মে ২০২৬

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু জয় করলেন বাবর আলী

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ