প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান। মাজার জিয়ারত শেষে তিনি মোনাজাতে অংশ নেন এবং সেখানে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় শীর্ষ নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৮টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁর এই সফরে সফরসঙ্গী হিসেবে সাথে ছিলেন স্ত্রী ডা. জোবায়দা রহমান।
সফরসূচি অনুযায়ী, বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিরতি শেষে বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সফরের শেষ পর্যায়ে বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে একটি দলীয় সভায় তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। সব কর্মসূচি শেষে আজ সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন তিনি।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন