ঢাকা নিউজ

সিলেটে প্রধানমন্ত্রীর দিনভর কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ ও প্রত্যাশা

ছবি : সংগৃহীত

সরকার গঠনের আড়াই মাসের মাথায় প্রথমবার সিলেট সফরে এসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল ১০টায় আকাশপথে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে সিলেটে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় সুরমা নদীর তীরের চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এরপর নগর ভবনের সামনে আয়োজিত এক সুধী সমাবেশে ভাষণ দেবেন। বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

দুপুর ১২টায় প্রধানমন্ত্রী সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিরতি শেষে বেলা ৩টায় জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সফরের শেষ পর্যায়ে বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় যোগ দেবেন এবং সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিলেট বিভাগের মানুষের মাঝে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে সিলেটে পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ঢাকা-সিলেট মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণ এবং সিলেটকে ‘আধ্যাত্মিক ও অর্থনৈতিক রাজধানী’ ঘোষণার দাবি উঠেছে। এছাড়া বাণিজ্যমন্ত্রীর মাধ্যমে ২৫ দফা সংবলিত স্মারকলিপি পেশ করা হয়েছে, যেখানে ওসমানী বিমানবন্দর উন্নয়ন ও হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ স্থাপনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে সিলেটের সামগ্রিক উন্নয়নের বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরা হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর প্রতিটি কর্মসূচি নির্বিঘ্ন করতে চার স্তরের নিরাপত্তা বলয় নিশ্চিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০২ মে ২০২৬

সিলেটে প্রধানমন্ত্রীর দিনভর কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ ও প্রত্যাশা

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ