ঢাকা নিউজ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফোনে কূটনৈতিক আলোচনা চলমান

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টেলিফোনে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি উল্লেখ করেন, ইসলামাবাদ সফর বাতিল করা হলেও দুই দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। তবে আলোচনা এখনও চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছায়নি এবং চুক্তিটি গ্রহণযোগ্য পর্যায়ে না আসায় এই মুহূর্তে দীর্ঘ ভ্রমণের প্রয়োজনীয়তা নেই বলে তিনি মনে করেন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, চলমান এই আলোচনার সম্ভাব্য কাঠামোতে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহারের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, পারমাণবিক ইস্যুটি পরে আলোচনা করা হবে এবং ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেটিই ওয়াশিংটনের সর্বোচ্চ অগ্রাধিকার।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি তুরস্কে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসার ব্যাপারে তেহরানের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান, ইরান কোনো যুদ্ধের সূচনা করেনি, তবে যুক্তরাষ্ট্র হামলা করলে তা মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত। সংলাপের মাধ্যমে মতপার্থক্য নিরসনে ইরান ইচ্ছুক হলেও সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে হুমকি ও বাড়াবাড়ি বন্ধ করতে হবে বলে তিনি শর্ত দিয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০২ মে ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফোনে কূটনৈতিক আলোচনা চলমান

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টেলিফোনে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি উল্লেখ করেন, ইসলামাবাদ সফর বাতিল করা হলেও দুই দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। তবে আলোচনা এখনও চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছায়নি এবং চুক্তিটি গ্রহণযোগ্য পর্যায়ে না আসায় এই মুহূর্তে দীর্ঘ ভ্রমণের প্রয়োজনীয়তা নেই বলে তিনি মনে করেন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, চলমান এই আলোচনার সম্ভাব্য কাঠামোতে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহারের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, পারমাণবিক ইস্যুটি পরে আলোচনা করা হবে এবং ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেটিই ওয়াশিংটনের সর্বোচ্চ অগ্রাধিকার।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি তুরস্কে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসার ব্যাপারে তেহরানের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান, ইরান কোনো যুদ্ধের সূচনা করেনি, তবে যুক্তরাষ্ট্র হামলা করলে তা মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত। সংলাপের মাধ্যমে মতপার্থক্য নিরসনে ইরান ইচ্ছুক হলেও সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে হুমকি ও বাড়াবাড়ি বন্ধ করতে হবে বলে তিনি শর্ত দিয়েছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ