টানা চার দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে বর্তমানে এই মানের প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করেছে সংগঠনটি। আজ শনিবার, ২ মে সারা দেশে এই নির্ধারিত দামেই স্বর্ণ কেনাবেচা হবে।
এর আগে ৩০ এপ্রিল সকালে স্বর্ণের দাম একবার কমানো হয়েছিল, তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬০ বার স্বর্ণের দামের এই সমন্বয় প্রক্রিয়া সম্পন্ন করেছে বাজুস।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন