পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদল নেতা মনিরুল হক মৃধা হত্যাকাণ্ডের দীর্ঘ ১৩ বছর পর অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে সিআইডি। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই চার্জশিট আমলে নিয়ে বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারসহ ১৯ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
সিআইডির তদন্ত প্রতিবেদনে হত্যাকাণ্ডে জড়িত হিসেবে আব্দুল মোতালেব হাওলাদার ছাড়াও তার ছেলে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান এবং ভাগনে ইউপি সদস্য সুমনসহ মোট ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর আগে পুলিশসহ আরও দুটি সংস্থা এই মামলার তদন্ত করলেও তারা কোনো সন্তোষজনক প্রতিবেদন দিতে পারেনি।
ঘটনার প্রেক্ষাপট: ২০১৩ সালের রমজান মাসে বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের পক্ষে ঈদের শুভেচ্ছা পোস্টার লাগানোকে কেন্দ্র করে বগা ইউনিয়নের টাওয়ার সড়কে হামলা চালায় আসামিরা। হামলায় ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মনিরুল হক মৃধা গুরুতর আহত হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মামলার প্রধান সাক্ষী জাকির হোসেন জানান, রাজনৈতিক প্রভাবে দীর্ঘদিন মামলাটি স্থবির ছিল। ১৩ বছর পর বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী পলাতক আসামিদের গ্রেপ্তারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন