যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশের পথে রওনা হয়েছে। প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল সোমবার (৪ মে) সকালে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিমনের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এর আগে শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি নিয়ে যাত্রা শুরু হয়।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ের মেধাবী এই শিক্ষার্থী গত ১৬ এপ্রিল থেকে তার সহপাঠী নাহিদা সুলতানা বৃষ্টির সঙ্গে নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এর কিছুদিন পর একই এলাকা থেকে নিখোঁজ নাহিদা বৃষ্টির মরদেহের অংশবিশেষও উদ্ধার করা হয়।
মেধাবী এই শিক্ষার্থীর অকাল ও নৃশংস মৃত্যুতে তার পরিবার এবং দেশের শিক্ষার্থী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সব ধরনের দাপ্তরিক সহযোগিতা নিশ্চিত করেছে।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন