কোনো ধরনের ভিজিট ভিসা নিয়ে হজে অংশ নেওয়া যাবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ বিবৃতিতে জানিয়েছে, হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সরকারি অনুমোদন বা অফিসিয়াল হজ পারমিট থাকা প্রতিটি ব্যক্তির জন্য বাধ্যতামূলক। আসন্ন ১৪৪৭ হিজরি সালের হজ মৌসুম সামনে রেখে এই বিধিনিষেধ জারি করা হয়েছে।
সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, নিয়ম লঙ্ঘন করে অনুমতি ছাড়া কেউ হজ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে যে, ভিজিট ভিসা নিয়ে আসা ব্যক্তিদের হজ করার কোনো সুযোগ নেই। হজের সকল নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
একই সাথে অবৈধভাবে হজে অংশগ্রহণকারীদের সম্পর্কে তথ্য দিতে জনসাধারণের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। এ সংক্রান্ত তথ্য প্রদানের জন্য মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ এবং রাজ্যের অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। মূলত হজের সেবা নিশ্চিত করতে এবং ভোগান্তি কমাতে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন