পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন রাজ্যের সাধারণ মানুষ। মোট ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের নির্বাচনের ফল আগামীকাল সোমবার, ৪ মে ঘোষণা করা হবে। দুই ধাপে অনুষ্ঠিত এই নির্বাচনে ছয় কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
গত ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ফালটা আসনে ব্যাপক অসঙ্গতির অভিযোগ ওঠায় সেখানে আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামীকাল ২৯৩টি আসনের ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে, সোমবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। শুরুতে পোস্টাল ব্যালট এবং পরবর্তীতে ইভিএমের ভোট গণনা করা হবে। ইভিএমে ভোট নেওয়ায় ধারণা করা হচ্ছে যে দুপুরের মধ্যেই নির্বাচনের বেসরকারি ফলাফল চলে আসবে।
নির্বাচন পরবর্তী বুথ ফেরত জরিপগুলোতে হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) এগিয়ে রাখা হয়েছে। বেশিরভাগ সংস্থার দাবি, এবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে পারে। আর এটি ঘটলে প্রথমবারের মতো রাজ্যটির রাজনীতিতে হিন্দুত্ববাদীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে।
তবে বুথ ফেরত জরিপের এই তথ্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি অভিযোগ করেছেন যে বিজেপির লোকজন অর্থ ব্যয় করে এই জরিপ তৈরি করেছে, যার সাথে বাস্তবতার মিল নেই। তিনি দাবি করেন, গত তিনবারের মতো এবারও তৃণমূল কংগ্রেসই সরকার গঠন করবে।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন