ঢাকা নিউজ

চার বিভাগে সোমবার দুপুরের মধ্যে অতিভারি বর্ষণের শঙ্কা

ছবি : সংগৃহীত

দেশের চার বিভাগে আগামীকাল সোমবার দুপুরের মধ্যে অতিভারি বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ আবহাওয়া অফিসের দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে অতি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও প্রকাশ করেছে সংস্থাটি।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আগামীকাল সোমবার দুপুর ১টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এর প্রভাবে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারি বর্ষণের ফলে এসব এলাকার পাহাড়ের মাটি ধসে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের বার্তায় উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

চার বিভাগে সোমবার দুপুরের মধ্যে অতিভারি বর্ষণের শঙ্কা

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

দেশের চার বিভাগে আগামীকাল সোমবার দুপুরের মধ্যে অতিভারি বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ আবহাওয়া অফিসের দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে অতি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও প্রকাশ করেছে সংস্থাটি।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আগামীকাল সোমবার দুপুর ১টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এর প্রভাবে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারি বর্ষণের ফলে এসব এলাকার পাহাড়ের মাটি ধসে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের বার্তায় উল্লেখ করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ