ঢাকা নিউজ

ডেমরায় অটোরিকশা ছিনতাইকালে গ্রেপ্তার ৪ ছিনতাইকারী কারাগারে

ছবি : সংগৃহীত

রাজধানীর ডেমরায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার ৪ ছিনতাইকারীকে রোববার বিকেলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত ১০টার দিকে বাঁশেরপুল এলাকা থেকে টহল পুলিশ তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলো— আল-আমিন মিয়া (২০), মুক্তার হোসেন (২২), মো. রিয়াজ উদ্দিন (২৪) ও মো. সুমন (১৯)। তারা সবাই রাজধানীর যাত্রাবাড়ীর শনিআখড়া এলাকার বাসিন্দা।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁও রেলগেট এলাকা থেকে মান্ডা যাওয়ার কথা বলে আসামিরা চালক সুজনের অটোরিকশায় ওঠে। এরপর তারা চালককে বিভিন্ন স্থানে ঘুরিয়ে কোনাপাড়া ও স্টাফ কোয়ার্টার এলাকার দিকে নিয়ে যায়। রাত ১০টার দিকে ছোট পাইটি এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় চালক সুজনের চিৎকার শুনে আশেপাশের পথচারী ও টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে। ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, রাতেই আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের কারাগারে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

ডেমরায় অটোরিকশা ছিনতাইকালে গ্রেপ্তার ৪ ছিনতাইকারী কারাগারে

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

রাজধানীর ডেমরায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার ৪ ছিনতাইকারীকে রোববার বিকেলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত ১০টার দিকে বাঁশেরপুল এলাকা থেকে টহল পুলিশ তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলো— আল-আমিন মিয়া (২০), মুক্তার হোসেন (২২), মো. রিয়াজ উদ্দিন (২৪) ও মো. সুমন (১৯)। তারা সবাই রাজধানীর যাত্রাবাড়ীর শনিআখড়া এলাকার বাসিন্দা।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁও রেলগেট এলাকা থেকে মান্ডা যাওয়ার কথা বলে আসামিরা চালক সুজনের অটোরিকশায় ওঠে। এরপর তারা চালককে বিভিন্ন স্থানে ঘুরিয়ে কোনাপাড়া ও স্টাফ কোয়ার্টার এলাকার দিকে নিয়ে যায়। রাত ১০টার দিকে ছোট পাইটি এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় চালক সুজনের চিৎকার শুনে আশেপাশের পথচারী ও টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে। ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, রাতেই আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের কারাগারে পাঠানো হয়।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ