ঢাকা নিউজ

কারওয়ান বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: তেলের সরবরাহ ও দাম পর্যবেক্ষণ

ছবি : সংগৃহীত

রাজধানীর বাজারে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি ও মূল্য স্থিতিশীলতা যাচাই করতে আকস্মিক পরিদর্শনে গেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (৩ মে) বিকেলে কারওয়ান বাজারের চিকেন মার্কেট এলাকায় তিনি বিভিন্ন ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সাথে সরাসরি কথা বলেন।

পরিদর্শনকালে খুচরা বিক্রেতারা মন্ত্রীকে জানান যে, বর্তমানে বাজারে ভোজ্যতেলের সরবরাহ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ৫ লিটার বোতলজাত তেলের চাহিদা বেশি এবং ক্রেতারা খোলা তেলের চেয়ে বোতলজাত তেলের দিকেই বেশি ঝুঁকছেন। বাজারে বর্তমানে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৭০-৯৭৫ টাকায় এবং ১ ও ২ লিটারের বোতল যথাক্রমে ১৯৫ ও ৩৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের বলেন, "ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিবিড়ভাবে কাজ করছে। কোম্পানি ও ডিলারদের সাথে বৈঠকের ফলে সরবরাহ ব্যবস্থা এখন অনেকটাই উন্নত। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও তা দ্রুত সমন্বয় করে কমানো হবে।"

বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরণের আকস্মিক অভিযান ও পরিদর্শন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন। পরিদর্শনকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

কারওয়ান বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: তেলের সরবরাহ ও দাম পর্যবেক্ষণ

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

রাজধানীর বাজারে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি ও মূল্য স্থিতিশীলতা যাচাই করতে আকস্মিক পরিদর্শনে গেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (৩ মে) বিকেলে কারওয়ান বাজারের চিকেন মার্কেট এলাকায় তিনি বিভিন্ন ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সাথে সরাসরি কথা বলেন।

পরিদর্শনকালে খুচরা বিক্রেতারা মন্ত্রীকে জানান যে, বর্তমানে বাজারে ভোজ্যতেলের সরবরাহ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ৫ লিটার বোতলজাত তেলের চাহিদা বেশি এবং ক্রেতারা খোলা তেলের চেয়ে বোতলজাত তেলের দিকেই বেশি ঝুঁকছেন। বাজারে বর্তমানে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৭০-৯৭৫ টাকায় এবং ১ ও ২ লিটারের বোতল যথাক্রমে ১৯৫ ও ৩৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের বলেন, "ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিবিড়ভাবে কাজ করছে। কোম্পানি ও ডিলারদের সাথে বৈঠকের ফলে সরবরাহ ব্যবস্থা এখন অনেকটাই উন্নত। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও তা দ্রুত সমন্বয় করে কমানো হবে।"

বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরণের আকস্মিক অভিযান ও পরিদর্শন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন। পরিদর্শনকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ