পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ মঙ্গলবার বেইজিং যাচ্ছেন। গত ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর এটিই পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর পররাষ্ট্রবিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ড. খলিলুর রহমান ৫ মে থেকে ৭ মে পর্যন্ত চীনে অবস্থান করবেন।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর চীনে এটি দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর হতে যাচ্ছে। এর আগে গত ২০ এপ্রিল চীন সফরে গিয়েছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারও কয়েক দিন আগে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দলটির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটিতে সফর করেন। পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন