ঢাকা নিউজ

বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় আজ ঢাকা আসছেন ব্রেন্ডান লিঞ্চ

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ‘অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ’ (ইউএসটিআর)–এর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ তিন দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকা আসছেন। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এটিই কোনো মার্কিন বাণিজ্য প্রতিনিধির প্রথম ঢাকা সফর। এই সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে সই হওয়া বাণিজ্য চুক্তির অগ্রগতি এবং বিনিয়োগ সম্পর্ক জোরদার করা।

সংশ্লিষ্ট সূত্রমতে, বিদায়ী অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)’ বা পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ব্রেন্ডান লিঞ্চ। বিশেষ করে আমদানি-রপ্তানি ঘাটতি কমানো, মার্কিন কৃষি ও জ্বালানি পণ্য আমদানির প্রতিশ্রুতি এবং চুক্তির নীতিগত সিদ্ধান্তের অগ্রগতি এই সফরের মূল আলোচ্য বিষয়।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ব্রেন্ডান লিঞ্চের মূল বৈঠকটি হবে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে। তিনি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এ ছাড়া তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, কৃষিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন উপদেষ্টাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। এই চুক্তি উভয় দেশের বাজারে প্রবেশ সহজ করবে এবং বিনিয়োগের বাধা দূর করে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করবে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশ মার্কিন নিরাপত্তা ও পরিবেশগত মান অনুযায়ী গাড়ি গ্রহণ এবং মার্কিন এফডিএ অনুমোদিত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম আমদানিতে দীর্ঘদিনের কিছু অশুল্ক বাধা দূর করার প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া জ্বালানি খাতে আগামী ১৫ বছরে ১ হাজার ৫০০ কোটি ডলারের পণ্য আমদানির প্রতিশ্রুতি রয়েছে। অন্যদিকে, এই চুক্তির ফলে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত মার্কিন পাল্টা শুল্কের হার ১ শতাংশ কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মার্কিন বোয়িং কোম্পানির ১৪টি উড়োজাহাজ কেনার যে চুক্তি করেছে, তা-ও এই সফরে বিশেষ গুরুত্ব পাবে। প্রতিনিধিদলটি ৫ মে থেকে ৭ মে পর্যন্ত ঢাকায় অবস্থান করে দ্বিপাক্ষিক বাণিজ্য সংলাপ জোরদারে কাজ করবে। এই সফর দুই দেশের বাণিজ্যিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় আজ ঢাকা আসছেন ব্রেন্ডান লিঞ্চ

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ