ঢাকা নিউজ

শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্বামী গ্রেফতার

ছবি : সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়ায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষিকার স্বামী ইদ্রিস আলীকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় দুপচাঁচিয়া পৌরসভার একটি এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেফতার ইদ্রিস আলী ব্র্যাকের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা এবং নওগাঁর বদলগাছী উপজেলার বাসিন্দা।

মামলার বিবরণ অনুযায়ী, শিশুটি পৌরসভার একটি ভাড়া বাসায় ইদ্রিস আলীর স্ত্রীর কাছে প্রাইভেট পড়ত। ঘটনার দিন সন্ধ্যায় শিক্ষিকা বাসায় না থাকার সুযোগে ইদ্রিস আলী শিশুটিকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি জানালে তার বাবা ওই রাতেই দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।

এই ঘটনার প্রতিবাদে এবং আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে বিক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা বগুড়া-নওগাঁ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের দ্রুত বিচারের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, গ্রেফতার ইদ্রিস আলীকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে এবং সেখানে তার প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্বামী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়ায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষিকার স্বামী ইদ্রিস আলীকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় দুপচাঁচিয়া পৌরসভার একটি এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেফতার ইদ্রিস আলী ব্র্যাকের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা এবং নওগাঁর বদলগাছী উপজেলার বাসিন্দা।

মামলার বিবরণ অনুযায়ী, শিশুটি পৌরসভার একটি ভাড়া বাসায় ইদ্রিস আলীর স্ত্রীর কাছে প্রাইভেট পড়ত। ঘটনার দিন সন্ধ্যায় শিক্ষিকা বাসায় না থাকার সুযোগে ইদ্রিস আলী শিশুটিকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি জানালে তার বাবা ওই রাতেই দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।

এই ঘটনার প্রতিবাদে এবং আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে বিক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা বগুড়া-নওগাঁ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের দ্রুত বিচারের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, গ্রেফতার ইদ্রিস আলীকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে এবং সেখানে তার প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ