ঢাকা নিউজ

চুক্তি মার্কিন মরিয়াভাবের ফসল দাবি খামেনির

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি নিশ্চিত করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি দাবি করেছেন, এটি ইরানের কোনো আগ্রহ নয় বরং আমেরিকার চরম মরিয়াভাবের কারণে সম্পন্ন হয়েছে। এক বার্তায় তিনি উল্লেখ করেন, ইরানি কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে কাজ করলেও মার্কিন পক্ষই এর জন্য সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করেছিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিরুপায় হয়ে চুক্তিটি সম্পন্ন করতে সব ধরনের কৌশল ব্যবহার করেছেন।

নীতিগতভাবে এই চুক্তির বিষয়ে নিজের ভিন্ন দৃষ্টিভঙ্গি ও ব্যক্তিগত আপত্তির কথা প্রকাশ করেছেন আয়াতুল্লাহ খামেনি। তবে ইরানের প্রেসিডেন্ট দেশের জনগণের অধিকার এবং ‘প্রতিরোধ ফ্রন্ট’-এর স্বার্থ রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়ায় তিনি এতে সম্মতি দিয়েছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন যে, চুক্তির বাইরে গিয়ে যুক্তরাষ্ট্র অতিরিক্ত কোনো দাবি চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ইরান তা মেনে নেবে না।

জি-৭ শীর্ষ সম্মেলন শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ভার্সাই প্রাসাদে আয়োজিত এক নৈশভোজে এই ঐতিহাসিক সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। ফরাসি প্রেসিডেন্ট একে দীর্ঘস্থায়ী শান্তির পথ সুগমকারী এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার চাবিকাঠি হিসেবে বর্ণনা করেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এই চুক্তি স্বাক্ষরের কথা ছিল, তবে নির্ধারিত সেই বৈঠকটি হঠাৎ করেই স্থগিত করা হয়।

'ইসলামাবাদ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা অ্যান্ড দ্য ইসলামিক রিপাবলিক অব ইরান' নামের এই দলিলের প্রধান শর্ত হিসেবে লেবাননসহ সব যুদ্ধক্ষেত্রে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। চুক্তির আওতায় আগামী ৩০ দিনের মধ্যে ইরান উপকূল থেকে মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়ার পাশাপাশি ইরানের আশপাশের এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে সম্মত হয়েছে ওয়াশিংটন।

অন্যদিকে, চুক্তির শর্ত অনুযায়ী ইরান আগামী ৬০ দিনের জন্য কোনো প্রকার শুল্ক ছাড়াই বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে তাদের সর্বোচ্চ চেষ্টা চালাবে। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের পর একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য উভয় পক্ষ আগামী ৬০ দিন সময় পাবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

চুক্তি মার্কিন মরিয়াভাবের ফসল দাবি খামেনির

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ