শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আরব দেশগুলোর মধ্যে এটিই প্রথম এমন কোনো কঠোর আইন, যা গত বৃহস্পতিবার একটি সরকারি অধ্যাদেশের মাধ্যমে অনুমোদন করা হয়েছে।
নতুন এই অধ্যাদেশ অনুযায়ী, ১৫ বছরের নিচের কোনো শিশু সোশ্যাল মিডিয়ায় নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি, ব্যবহার বা পরিচালনা করতে পারবে না। মেটা, টিকটক এবং এক্স-এর মতো সমস্ত সক্রিয় প্ল্যাটফর্মকে অবিলম্বে এই বয়সসীমার নিচে থাকা সব অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
১৫ ও ১৬ বছর বয়সিদের জন্য অবশ্য কঠোর নজরদারির আওতায় অ্যাকাউন্ট চালানোর সুযোগ রাখা হয়েছে। তবে সে ক্ষেত্রে ক্ষতিকর কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা, অপরিচিতদের যোগাযোগ বন্ধ রাখা, স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ এবং অভিভাবকদের সরাসরি তদারকির মতো বিশেষ নিয়মগুলো বাধ্যতামূলক করা হয়েছে।
ব্যবহারকারীদের আসল বয়স যাচাইয়ের জন্য কেবল মৌখিক ঘোষণা আর চলবে না; এখন থেকে প্ল্যাটফর্মগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল পরিচয়পত্রের মতো শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করতে হবে। একই সঙ্গে শিশুদের তথ্য ব্যবহার করে বিজ্ঞাপন চালানো বা তাদের আচরণগত প্রোফাইল তৈরি করাও পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।
দেশটিতে কার্যরত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে এই নতুন নিয়ম বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ১২ মাস সময় দেওয়া হয়েছে। বয়স ফাঁকি দিয়ে অ্যাকাউন্ট চালানোর চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্প্রতি অস্ট্রেলিয়া ও ইউরোপের কয়েকটি দেশে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি আরোপের পর ইউএই এই পদক্ষেপ নিল। সরকার জানিয়েছে, শিশুদের অনুপযুক্ত কন্টেন্ট, অনিরাপদ যোগাযোগ, অতিরিক্ত আসক্তি এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বৈশ্বিক প্রচেষ্টায় শামিল হয়েছে তারা।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন