ঢাকা নিউজ

রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্তর্জাতিক সহায়তা আহ্বান

ছবি : সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। বৈঠকে তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়ন এবং প্রত্যাবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও মানবিক কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তবে বর্তমানে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক তহবিলে উল্লেখযোগ্য ঘাটতি দেখা দেওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের বিদ্যমান সামাজিক ও ভূ-প্রাকৃতিক বাস্তবতায় ক্যাম্পের আয়তন বাড়ানো সম্ভব নয়, তাই রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এই সমস্যার একমাত্র স্থায়ী সমাধান।

বৈঠকে মন্ত্রী বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, গাজা সংকট বা ইউক্রেন যুদ্ধের মতো পরিস্থিতির কারণে রোহিঙ্গা ইস্যুটি যেন বিশ্ব সম্প্রদায়ের নজরের আড়ালে চলে না যায়। তিনি এই সংকটকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আলোচনার মূল এজেন্ডায় রাখতে জাতিসংঘ ও ইউএনএইচসিআর-কে আরও জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানান। এর পাশাপাশি রোহিঙ্গাদের জীবনমান বজায় রাখতে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

ইউএনএইচসিআর প্রতিনিধি ইভো ফ্রেইসেন স্বরাষ্ট্রমন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আগামী ২০ মে অনুষ্ঠিতব্য ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ অনুষ্ঠানে তাকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্তর্জাতিক সহায়তা আহ্বান

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ