ঢাকা নিউজ

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বিচারিতার অভিযোগে জকসু নেতার পদত্যাগ

ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম। সোমবার বিকালে তিনি জকসু ভিপি রিয়াজুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন। যদিও ভিপি জানিয়েছেন যে, পদত্যাগপত্রটি এখনো গৃহীত হয়নি।

জর্জিস আনোয়ার নাঈমের অভিযোগ, তাকে হেনস্তার দায়ে সাময়িক বহিষ্কৃত ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নেলীকে বিভাগীয় ভাইভা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে প্রশাসন। তার মতে, শিক্ষার্থীদের ‘আই ওয়াশ’ করার জন্যই মূলত তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচার না পাওয়ার ক্ষোভে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া সুলতানা নেলী সোমবার তার তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ভাইভা পরীক্ষায় অংশ নেন। বিভাগের শিক্ষার্থীদের দাবি, নেলী ভাইভার অ্যাটেনডেন্স শিটে স্বাক্ষর করেছেন এবং সবার পরীক্ষা শেষে তাকে সুযোগ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ক্রিস্টিন রিচার্ডসনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নাসিরুদ্দিন জানান, সাময়িক বহিষ্কার থাকলেও পরীক্ষা দিতে কোনো বাধা নেই। তবে তদন্ত সাপেক্ষে যদি স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত আসে, তবে তার সকল পরীক্ষা বাতিল হয়ে যাবে। বর্তমানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি এই ঘটনার তদন্ত করছে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমস চলাকালে ক্যারাম খেলাকে কেন্দ্র করে জকসু ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে থাপ্পড় মারেন সাদিয়া সুলতানা নেলী। পরবর্তীতে নেলী সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি স্বীকার করে আবারও হুমকি দিলে প্রশাসন তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বিচারিতার অভিযোগে জকসু নেতার পদত্যাগ

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ