পঞ্চগড়ের বোদা উপজেলায় চলন্ত যাত্রীবাহী বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক বাসচালকের সহকারী বা হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা পৌরসভার বাইপাস মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকার বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ‘সামিম’ নামের একটি গেটলক যাত্রীবাহী বাস বোদা বাইপাস মোড়ের কাছে পৌঁছালে একজন যাত্রী গাড়িতে ওঠার জন্য সংকেত দেন। চালক বাসটি থামাতে ব্রেক করলে সেটি হঠাৎ বিকল হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় বাসের দরজায় দাঁড়িয়ে থাকা সহকারী শান্ত ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন