বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু জামায়াতে ইসলামীকে 'আফিমের মতো' আখ্যায়িত করে বলেছেন, এই সংগঠনটি মাদকের চেয়েও বেশি বিপজ্জনক। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জের পৌরণবিবি বাজারে একটি খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি দাবি করেন, জামায়াতের নেতারা যা বলেন কর্মীরা অন্ধভাবে সেটিই বিশ্বাস করে।
বক্তব্যে বুলু মওদুদীবাদ নিয়ে প্রশ্ন তুলে বলেন, মওদুদীর বংশধরেরা নিজেরাই এই রাজনীতি করেন না। তিনি অভিযোগ করেন, জামায়াতের অনুসারীরা কৌশলে সরকার ও বিরোধী দল—উভয় পক্ষের সাথেই যোগাযোগ রক্ষা করে চলে। এই 'গুপ্ত' রাজনীতি সম্পর্কে নিজ দলের নেতাকর্মীদের অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
একই অনুষ্ঠানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তীব্র নিন্দা জানিয়ে এর বিচার দাবি করেন বুলু। তিনি এই হত্যাকাণ্ডকে সাম্রাজ্যবাদীদের চক্রান্ত হিসেবে অভিহিত করেন এবং দাবি করেন যারা দেশে ভিনদেশি সংস্কৃতি চাপিয়ে দিতে চায়, তারাই এই হত্যার পেছনে জড়িত।
অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম রেফাত জামিলসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুলু তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দেশীয় স্বার্থ রক্ষায় জাতীয়তাবাদী শক্তির ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন