ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ অনুযায়ী আগামী চার বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, অধ্যাপক আলফেছানী তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। দায়িত্ব পালনকালে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখেন।
অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি তার বিভাগ থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন এবং পরবর্তীতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্স থেকে ‘অ্যাসোসিয়েট ফেলো’ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ‘ক্যাপস্টোন ফেলো’ নির্বাচিত হন।
শিক্ষকতা ছাড়াও তিনি বর্তমানে ‘বাংলাদেশ জার্নাল অব প্ল্যান্ট ট্যাক্সোনমি’র প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সম্পাদক এবং জীববিজ্ঞান অনুষদ সাদা দলের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের সাবেক মহাসচিব এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) বর্তমান যুগ্ম মহাসচিব হিসেবেও যুক্ত রয়েছেন।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন